উখিয়ায় ১৮লাখ টাকারা ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৩ , ১০:৪৭ এএম

উখিয়ায় ১৮লাখ টাকারা ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়ায় কাঠাঁলের ভিতরে করে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা। শনিবার (২ মে) রাতে ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মকবুল আহমেদের ছেলে মো.রশিদ উল্লাহ (১৯) ও একই এলাকার মরহুম ফজল আহমেদের ছেলে রশিদ আহমেদ (২৩) ।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার এম. সাইফুল ইসলাম সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থানার ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ওই দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১৮ লাখ টাকা।আজ রবিবার (৩ মে) সকালে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।