আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৭:৪৯ পিএম
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
লকডাউনের কারণে বিশাল অর্থনৈতিক ধাক্কার মুখোমুখি হচ্ছে জার্মানি। মার্চের শেষের দিকে দেশটিতে বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ যা এপ্রিলের শেষে দাঁড়িয়েছে ২৬ লাখ। সব কিছু বিবেচনায় জার্মানিতে লকডাউন শিথিল করা হয়। আর এরপর থেকেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জন।
গত ২৮ এপ্রিল লকডাউন শিথিল করা হয় জার্মানিতে। তবে এর পরেই হিতে- বিপরীত চিত্র। গেল ৫ দিনে আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে গত বৃহস্পতিবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ঘোষণা দিয়েছেন, দেশটির জাদুঘর, চিড়িয়াখানাগুলো শিগগিরিই চালু করা হবে, ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের পরিষেবা আবার শুরু করতে পারবে। তবে রেস্তোরাঁগুলো কিছু সময় নিয়ে খোলা হবে। খোলা হয়েছে বেশ কিছু দোকান ও স্কুল।
লকডাইন শিথিলের প্রভাবে পরিস্থিতি উল্টো খারাপের দিকে যাচ্ছে। নতুন করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৩ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮১।
এই পরিস্থিতিতে সংক্রমণের হার কমাতে আবারো লকডাউন জারির হুঁশিয়ারি দিয়েছেন রাজনীতিবিদরা। এ বিষয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, সংক্রমণের সংখ্যা কমানোর জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। যদি সংক্রমণ সেভাবে বাড়তে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের সব নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬ মে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মার্কেল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.