নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৭:২৯ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ফাইল
আওয়ামী লীগ আলাদিনের চেরাগ পেয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।শনিবার (২ মে) ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি দল এভাবে লুটেপুটে খাবে, আর হতদরিদ্ররা না খেয়ে হাহাকার করবে- এটা হতে পারে না। এভাবে দেশ চলতে পারেনা। আজকে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সরকার এসব অন্যায় অনিয়ম করতে পারছে বলেও জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, সরকারের অন্যায়-অনিয়মের প্রতিবাদ করলে সমস্যা। করোনা মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনা অপ্রতুল। মুগদা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ ধরনের একটা সত্য কথা বলাতে তাকে বরখাস্ত করা হয়েছে। অনেক ডাক্তারদের বহিষ্কার করা হয়েছে। অথচ করোনায় বেশি আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.