নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০২ , ১২:৫৭ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। শুক্রবার (১মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহমুদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশে এই প্রথম কোনও জাতীয় সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
মাহমুদ খান বলেন, ‘আজই আমরা তার করোনায় আক্রান্ত হওয়ার কথা শুনেছি। তিনি ন্যাম ভবনের ৪ নম্বর ভবনে আছেন। তিনি নিজ থেকেই সেলফ আইসোলেশনে আছেন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.