নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০১ , ০৯:২৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারে করোনা আক্রান্তদের মধ্যে ছেনু আরা বেগম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এটি কক্সবাজার জেলায় করোনায় প্রথম মৃত্যু।
ছেনু আরা বেগম রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল্লাহর স্ত্রী। বৃহষ্পতিবার কক্সাবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো: আবদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.