কক্সবাজারে আরও ১৭জনের শরীরে করোনা শনাক্ত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৫:৫২ পিএম

কক্সবাজারে আরও ১৭জনের শরীরে করোনা শনাক্ত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে কক্সবাজার মেডিকেল সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ১২০ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এরমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ২ জন ও চকরিয়া উপজেলায় ৪ জন। বাকীদের মধ্যে ৩ জন নাইক্ষ্যংছড়ি উপজেলায় ও ১ জন বান্দরবান সদর উপজেলায়। 

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে । তার মধ্যে এ পর্যন্ত ৪২ জন রোগী শনাক্ত হয়েছে।  ৪২ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৩৬ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।