টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ২জন আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৯ , ০৭:২৪ পিএম

টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ২জন আটক ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে র‌্যাব অভিযান চালিয়ে ৯হাজার ৯৯০পিস ইয়াবাসহ ২জনকে আটক করে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার রঙ্গিখালী মোড় এলাকা থেকে তাদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১৫) একটি অভিযানিক দল।

আটককৃতরা হলো- ইদ্রিস (৪৫) ও নুর হাসান (২১)। তারা দুজনই থাইংখালী এলাকার বাসিন্দা।

র‌্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার রঙ্গিখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯হাজার ৯৯০পিস ইয়াবাসহ ২জনকে আটক কর হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪৯ লাখ টাকা।

তিনি আরও বলেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। আটকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।