রোমান শেখ
আপডেট: ২০২০-০৪-২৮ , ০৭:১৭ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৫৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরও ৫৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬হাজার জন ৪৬২ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে রাজধানী ঢাকায় সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। এখানে ৩ হাজার ৭জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে আরও ৮৮ জন। অন্যদিকে ঢাকার পরই পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া গাজীপুরে ৩১৮ জন সংক্রমিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য থেকে জানা যায়, ঢাকা বিভাগের আরেক জেলা মাদারীপুরে ৩৮ জন আক্রান্ত হয়েছে। এ বিভাগের নরসিংদীতে ১৪২ জন, মুন্সীগঞ্জে ৮২ জন, মানিকগঞ্জে ১৫ জন, রাজবাড়ীতে ১৪ জন, গোপালগঞ্জে ৫০ জন, টাঙ্গাইলে ২৭ জন, কিশোরগঞ্জে ১৯৪ জন, শরীয়তপুরে ২৪ জন ও ফরিদপুরে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৬৭ জন, কুমিল্লায় ৪৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ জন, চাঁদপুরে ১১ জন, কক্সবাজারে ১৯ জন, বান্দরবানে ৪জন, ফেনীতে ৪জন, লক্ষ্মীপুরে ৩৪ জন ও নোয়াখালীতে ৬জন করোনায় আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগের সিলেট জেলায় ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন, হবিগঞ্জে ৪৮ জন ও সুনামগঞ্জে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগের রংপুর জেলায় ২৮ জন, গাইবান্ধায় ১৯ জন, নীলফামারীতে ১১ জন, কুড়িগ্রামে ছয়জন, লালমনিরহাট জেলায় দুজন, পঞ্চগড় জেলায় তিনজন, ঠাকুরগাঁওয়ে ১৫ জন ও দিনাজপুরে ১৬ জন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগের খুলনা জেলায় ৮জন, যশোরে ৩৬ জন, নড়াইলে ১৩ জন, মাগুরায় ৪জন, ঝিনাইদহে ১৯ জন, বাগেরহাটে ১জন, মেহেরপুরে ২জন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গা জেলায় ৮জন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ১১৭ জন, জামালপুর জেলায় ৫৩ জন, নেত্রকোনায় ২৭ জন ও শেরপুর জেলায় ২৩ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৩০ জন, ঝালকাঠিতে ৬জন, বরিশাল জেলায় ৪০ জন, ভোলায় ৪জন, পিরোজপুরে ৮জন ও পটুয়াখালীতে ২৩ জন রোগী আক্রান্ত হয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ১০ জন, জয়পুরহাটে ২১ জন, বগুড়ায় ১৭ জন, পাবনায় ৮জন, চাঁপাইনবাবগঞ্জে ২জন, সিরাজগঞ্জে ৩জন ও নওগাঁয় ১জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.