নিলামে উঠছে হুমায়ুন ফরিদীর চশমা

 বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৮ , ১০:৫০ এএম

নিলামে উঠছে হুমায়ুন ফরিদীর চশমা ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনয়শিল্পী হুমায়ুন ফরিদীর ব্যবহৃত শেষ চশমা নিলামে তোলা হচ্ছে। অকশন ফর অ্যাকশন নামে একটি ফেইসবুক পেইজ থেকে নিলাম পরিচালনা করা হবে; কবে সেটি নিলামে তোলা হবে শিগগিরই তা ঘোষণা দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

প্রয়াত এ অভিনেতা ব্যবহৃত চশমা বিক্রির পুরো অর্থ করোনাভাইরাস সঙ্কটে অসহায় হতদরিদ্রদের সহায়তায় ব্যয় করা হবে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমান খানের প্রথম অ্যালবাম কথোপকথন-এর মাস্টার ক্যাসেট নিলামে তোলা হয়।

এছাড়াও, ধারবাহিকভাবে নিলামে তোলা হবে নগর বাউল জেমসের প্রিয় কিছু সংগ্রহ, নুসরাত ইমরোজ তিশার প্রিয় শাড়ি, চিরকুট ব্যান্ডের সুমির নথ, গিটারিস্ট ইমনের গিটার, ড্রামার পাভেলের ড্রামস কিট।

পাশাপাশি বাকের ভাইয়ের সঙ্গে চায়ের দোকানে আড্ডা, মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী কোনো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ কিংবা অনন্ত জলিলের সঙ্গে লং ড্রাইভে যাওয়ার সুযোগও থাকছে এ আয়োজনে।