পটিয়াতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০৭-১৭ , ০৯:০৮ পিএম

পটিয়াতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকশতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপির নির্দেশনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু তৈয়ব চৌধুরী।

আবু তৈয়ব চৌধুরী বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব ও অঙ্গীকার। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মোঃ জামির হোসেন, মোঃ রুস্তম আলী, মোঃ সাহাবুদ্দিন মনির সহ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।