নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৮ , ১০:২১ এএম
ছবি: সংগৃহীত
দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী সাংবাদিকদের তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ইলিয়াস আলী বলেন, মস্তিস্কে টিউমার হওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন জিন্নাত। সোমবার রাত ৩টায় তিনি মারা যান।
চমেক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, নিউরোসার্জারি বিভাগে আনার আগে থেকেই জ্ঞান ছিল না তার। জিন্নাতের মস্তিস্কে টিউমারটি অনেক বড় হয়ে গিয়েছিল। সেজন্য তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করাও কঠিন হয়ে পড়েছিল।
জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি। শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন।
২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীর চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.