নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৬ , ০৩:৪৫ পিএম
ছবি: ইন্টারনেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, সততা ও সাহসই হচ্ছে প্রধানমন্ত্রীর শক্তির উৎস।
করোনা ভাইরাস নিয়ে বিএনপি নালিশের রাজনীতি শুরু করছে বলেও উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে। কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিল মির্জা ফখরুলদের। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ। গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপিকে এ দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.