স্বাস্থ্য সেবা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৫ , ১১:০৬ এএম
ছবি: ইন্টারনেট
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘যারা রোজা থাকবেন, তাদের ইফতারের পরের খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। লেবু, আদা দিয়ে শরবত খেতে পারেন। গরম পানি দিয়ে গার্গল করতে পারেন।
পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে, সেগুলোও সবাইকে যথাযথভাবে মেনে চলতে হবে।’
এ সময় ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের রমজান শুরু হচ্ছে। রমজানের তারাবিহর নামাজ নিয়ে এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। মসজিদে ১২ জনের বেশি ব্যক্তি তারাবিহর নামাজ পড়তে পারবেন না। মুসল্লিরা সবাই ঘরে তারাবিহর নামাজ আদায় করবেন। আপনারা সবাই সে নির্দেশনা মেনে চলবেন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.