কক্সবাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৫ , ০৮:৪৩ এএম

কক্সবাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ ছবি: ইন্টারনেট

কক্সবাজারে একদিনেই নতুন করে আরও  সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ও বিকেলে পৃথক ১০১ জন সন্দেহভাজন রোগীর নমুনা টেস্টে সাতজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। এ নিয়ে কক্সবাজার জেলায় মোট ১৫ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হলো।

কক্সবাজার মেডিকেল সূত্রে জানা যায়, গত ২৪ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৪৪ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট হয়েছে। এদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। করোনা পজিটিভ পাওয়াদের মধ্যে কক্সবাজার জেলার ১৪ জন ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির একজন। এরা প্রত্যেকেই জেলার বাইরে থেকে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশ এসেছেন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে।