টেকনাফে আরও এক করোনা রোগী শনাক্ত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৯:২৩ পিএম

টেকনাফে আরও এক করোনা রোগী শনাক্ত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ঢাকা ফেরত আরও এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টেকনাফে দুইজন করোনা রোগী শনাক্ত হলো। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

তিনি জানান, বৃহস্পতিবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৫৩ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই নিয়ে গত ২৩ দিনে ৬১৪ জন করোনা রোগীর টেষ্ট হয়েছে এই ল্যাবে। এতে ৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে কক্সবাজার শহরে একজন, টেকনাফে দুইজন, মহেশখালীতে তিনজন ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একজন।