দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১৮৬ জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৩:৫৬ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১৮৬ জন ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের মৃত্যু হওয়ায় আজ বৃহস্পতিবার এ সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে ৪১৪ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ মোট ১০৮ জন সুস্থ হয়েছেন।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। তাঁদের সবাই ঢাকার।

অধ্যাপক নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট তিন হাজার ৯২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ থেকে তিন হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করে ৪১৪ জন রোগী শনাক্ত করা হয়েছে।