ফটিকছড়িতে শিশু ধর্ষণচেষ্টা;যুবক আটক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৯:৩৩ এএম

ফটিকছড়িতে শিশু ধর্ষণচেষ্টা;যুবক আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের ফটিকছড়িতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রিমন (২০) নামে এক যুবককে আটক করা হয়। বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজার থেকে আটক করে পুলিশ।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে রিমন ঘরে ডুকে শিশু কন্যাটিকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে রিমন পালিয়ে যায়।পরে ধর্ষণের ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে ভূজপুর থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। শিশুটি তার পরিবারের হেফাজতে আছে।

ভূজপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিমনকে আটক  করেছে। বিষয়টি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে তদন্ত করছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।