নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৩:১৮ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি ভারতের দুটি প্রভাবশালী গণমাধ্যমের। মঙ্গলবার দেশটির টিভি চ্যানেল এনডিটিভি ও দৈনিক দ্য হিন্দুর খবরে এতথ্য জানানো হয়েছে।
এনডিটিভি বলছে, সীমান্তের কোনো একটি স্থলবন্দর দিয়ে গত সোমবার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এতে আরও বলা হয়েছে- আবদুল মাজেদ ফাঁসি হওয়ার আগে অপর খুনি মোসলেহউদ্দিনের ব্যাপারে তথ্য দেয়।
খুনি মোসলেহউদ্দিন সম্পর্কে নিশ্চিত হতে অত্যন্ত সংবেদনশীল চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তারপর তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। মোসলেহউদ্দিনের গ্রেফতারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর খবরে বলা হয়, সম্ভবত মোসলেউদ্দিনকে হস্তান্তর করা হয়েছে। তবে বাংলাদেশ পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে অপেক্ষায় আছে।
এর আগে গত সোমবার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় মোসলেউদ্দিনকে উত্তর চব্বিশ পরগনায় একটি গ্রাম থেকে আটক করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.