নতুন আক্রান্ত ৩৯০; নিহত ১০জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০২:৪৩ পিএম

নতুন আক্রান্ত ৩৯০; নিহত ১০জন ছবি: সিটিজেন নিউজ

মহামারি করোনাভাইরাসে দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭২ জন। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৯০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৫। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৯২ জন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।