কালবৈশাখীর ছোবলে

চকরিয়ায় বসতঘরে গাছ ভেঙ্গে বৃদ্ধার মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৮:৫৯ এএম

চকরিয়ায় বসতঘরে গাছ ভেঙ্গে বৃদ্ধার মৃত্যু ছবি: ইন্টারনেট

কক্সবাজারের চকরিয়ায় শতবর্ষী মাদ্রার ট্রি (গর্জন গাছ) উপড়ে পড়ে জহুরা খাতুন (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মালমুঘাট রিংভং ছগিরশাহকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরা বেগম ‍উপজেলার ডুলাহাজারা ইউপির ১ নম্বর ওয়ার্ডের মালুমঘাটের রিংভং ছগিরশাহকাটা-দক্ষিণ পাহাড় বাসিন্দা ভিলেজার কামাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি শুরু হয়। এতে শতবর্ষী একটি মাদার ট্রি (গর্জন গাছ) গোড়ালি থেকে ভেঙ্গে বসত ঘরের টিনের ছালের উপর পড়ে। এ সময় ঘরের ভিতর রান্না ঘরে থাকা জুহুরার গায়ে পড়ে। এতে সে ঘটনাস্থলে মারা যায় ।