মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৪ , ০৪:১৫ পিএম

মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানবিক কারণে খালেদা জিয়ার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৪শে মার্চ) বিকেলে আইনমন্ত্রীর আনিসুল হক তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। তবে তিনি বিদেশে যেতে পারবেন না।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।

স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত দুই দফায় জামিনের জন্য আবেদন করা হয়েছে।