আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৪ , ১০:২১ এএম
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে মৃত্যুর মিছিল শুধুই দীর্ঘ হচ্ছে। প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৬৪৩ এবং মারা গেছে ১৬ হাজার ৫৫৮ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। ইউরোপের এই দেশটিতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যু ৬ হাজার ৭৮।
দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৮৯। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৯২৭। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৪৩২ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে চীনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ এবং মারা গেছে ৩ হাজার ২৭৭ জন।
অপরদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৩৪ এবং মারা গেছে ৫৫৩ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ এবং মারা গেছে ২৩১১ জন। জার্মানিতে আক্রান্ত ২৯ হাজার ৫৬ এবং মৃত্যু ১২৩। ইরানে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার এবং মারা গেছে ১৮১২ জন।
অপরদিকে ফ্রান্সে মোট আক্রান্ত ১৯ হাজার ৮৫৬ এবং মারা গেছে ৮৬০ জন। দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ৮ হাজার ৯৬১ এবং মৃত্যু ১১১। সুইজারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৮৭৯৫ এবং মৃত্যু ১২০, যুক্তরাজ্যে আক্রান্ত ৬৬৫০ এবং মৃত্যু ৩৩৫, কানাডায় আক্রান্ত ২০৯১ এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.