আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৪ , ০৯:৪৭ এএম
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা ২১ দিনের জন্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার এক টেলিভিশন বার্তায় এমন ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ২৬ মার্চ মধ্যরাত থেকে শুরু হবে এই লকডাউন। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
এই সময়ের মধ্যে সকল দক্ষিণ আফ্রিকানদের ঘরের মধ্যে থাকতে হবে। তবে জরুরি ও নিরাপত্তা সেবায় নিয়োজিত, খাদ্য উৎপাদনকারী ও ব্যাংকিং খাতে যারা কাজ করেন তারা এই আওতার মধ্যে পড়বেন না।
প্রেসিডেন্ট বলেছেন, এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় হল লকডাউন করা। আর এটা করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। এটি কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিশেষ ফোর্স নিয়োজিত করা হবে।
দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে ৪০২ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১ লাখ মানুষ। বাংলাদেশেও এই পর্যন্ত ৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.