রোমান শেখ
আপডেট: ২০২০-০২-১৬ , ০৬:২৩ পিএম
চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সরওয়ারের হেফাজতে রয়েছে অবৈধ দেশি-বিদেশি আরও অস্ত্র।গত রবিবার (৯জানুয়ারি) ভোরে সরওয়ারের কাছ থেকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করলেও তার হেফাজতে আরও অবৈধ অস্ত্র রয়েছে বলে সূত্রের খবর নিশ্চিত করে।
এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) শিবির ক্যাডার সরওয়ারের কাছে ‘অবৈধ অস্ত্র ভাণ্ডার রয়েছে শিবির ক্যাডার সরওয়ারের হেফাজতে’ শিরোনামে শনিবার সন্ধ্যায় একটি প্রতিবেদন সিটিজেন নিউজে প্রকাশের পর রবিবার (৯জানুয়ারি) ভোরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সরওয়ারের হেফাজত থেকে একটি একে-২২ রাইফেল,৩০ রাউন্ড গুলি, ২টি এলজি ও ৪টি কার্তুজ উদ্ধার করে।
সূত্র জানায়, চট্টগ্রামে শিবিরের ক্যাডার ভিত্তিক সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য সরওয়ার ওরফে বাবলা চট্টগ্রামের ৮ মার্ডারের অন্যতম আসামী শিবির ক্যাডার সাজ্জাদ খানের অন্যতম সহযোগী। ২০০৬ সালে ভয়ঙ্কর সন্ত্রাসী সাজ্জাদ খানের হাত ধরে চট্টগ্রামের অপরাধ জগতে এসে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে সরওয়ার ও ম্যাক্সন নামে এ দুই সন্ত্রাসী। খুন, অস্ত্র, অপহরণসহ একাধিক ঘটনায় তারা চট্টগ্রামে 'মানিক জোড়' সন্ত্রাসী হিসেবে পরিচিত হয়ে ওঠে।চট্টগ্রামকে নিয়ন্ত্রণের জন্য তাদের কাছে রয়েছে বিশাল অস্ত্র ভাণ্ডার।
বিশ্বস্ত একটি সূত্র সিটিজেন নিউজকে জানায়, ইতিমধ্যে সরওয়ারকে গ্রেফতারের পর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ যেসব অস্ত্র উদ্ধার করেছে এসব অস্ত্রের বাইরে আরও দেশি-বিদেশি অসংখ্য অবৈধ অস্ত্র সরওয়ারের নিজ হেফাজতে রয়েছে। এছাড়াও সরওয়ারের সহযোগিদের কাছে দেশি-বিদেশি ভারী অস্ত্র রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করে।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, ‘গত রবিবার (৯জানুয়ারি) ভোরে সরওয়ারকে গ্রেফতারের পর একটি মামলায় একদিনের রিমান্ড মঞ্জুরের পর সরওয়ার অস্ত্র, চাঁদাবাজি ও তার সহযোগিদের বিষয়ে কিছু তথ্য প্রদান করে।’
ওসি জানান,‘অপর একটি মামলায় আদালত ইতিমধ্যে সরওয়ারের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ মামলায় সরওয়ারের আরও অস্ত্র ও তার সহযোগিদের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহীনির ঝুঁকি থাকে। সতর্ক অবস্থানে থেকে সবদিক মাথায় রেখে আমরা কাজ করছি।’
এ সংক্রান্ত আরও রিপোর্ট পড়ুন:
শিবির ক্যাডার সরওয়ার ইমিগ্রেশনে গ্রেফতার; আনা হচ্ছে চট্টগ্রামে
শিবির ক্যাডার সরওয়ার-ম্যাক্সন কাতারে গ্রেফতার!
চট্টগ্রামে শিবিরের ৫ ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.