‘নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৫:৪০ পিএম

‘নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে’ ছবি: ইন্টারনেট

মুজিববর্ষে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।রবিবার (১ মার্চ)  রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একই সঙ্গে আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান আমরা সে প্রত্যাশাও আমরা করি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদি ঢাকায় আসছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে আমরা সর্বোচ্চ সম্মান দেবো। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ মঙ্গলবার সকালে ঢাকা আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।