নাগরিক পত্রিকায় সংবাদ প্রকাশ
নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০৯-০৩ , ১২:১৬ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
নাগরিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্ত করে সংবাদের সত্যতা পেয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল পিডিবি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর চট্টগ্রাম বিতরণ অঞ্চলের 'ষোলশহর' বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ছানা উল্লাহর নির্দেশে সহকারী প্রকৌশলী রাশেদ হাসান পিন্টু মিটার দুটির সংযোগ বিচ্ছিন্ন করেন।
গতকাল ২ সেপ্টেম্বর দুপুরে সহকারী প্রকৌশলী রাশেদ হাসান পিন্টু রৌফাবাদ ঘটনাস্থলে গিয়ে মিটার দুটির সংযোগ বিচ্ছিন্ন করলেও ভূমিদস্যু রনি রাতে স্থানীয় প্রধান লাইন থেকে সরাসরি অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে আবারও ব্যবসা পরিচালনা করছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ নাগরিক পত্রিকার হাতে সংরক্ষণে রয়েছে।
রাশেদ হাসান পিন্টু নাগরিক প্রত্রিকাকে জানান, ‘পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে আমি রৌফবাদ এলাকায় যাই। যেখানে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে সেটি সরকারের ত্রাণ ও পুনর্বাসনের জায়গা। রনি মিটার সংযোগের কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। ফলে, মিটার সংযোগটি বিচ্ছিন্ন করে মিটার খুলে আনা হয়েছে।
জানা যায়, রনির কবলে থাকা মিটার দু’টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে একটি মিটার খুলে আনা হলেও অন্যটি আনা সম্ভব হয়নি। এর কারণ হিসেবে সহকারী প্রকৌশলী রাশেদ হাসান পিন্টু জানান, একটি মিটার খোলার পর সেখানে রনি তার লোকজন জড়ো করতে থাকে। ফলে, পরিস্থিতি অনুকুলে না থাকায় একটি মিটার খুলে আনা হয়েছে এবং অন্য মিটারটি আনা না গেলেও সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
নাগরিক পত্রিকা গত ২৯ আগস্ট ‘‘রৌফবাদে ত্রাণ ও পুনর্বাসনের সাইনবোর্ড খুলে জায়গা দখল ভূমিদস্যু রনিং গংয়ে’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই প্রতিবেদনের সরকারের সংরক্ষিত ত্রাণ ও পুনর্বাসনের জায়গা দখল করে গ্যারেজ করা হয়েছে এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করা হচ্ছে-এমন তথ্য উল্লেখ করে সংবাদ প্রকাশ হয়।
সংবাদটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে এ বিষয়ে তদন্ত করে যথাযাথ ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়। পরে সহকারী প্রকৌশলী রাশেদ হাসান পিন্টু সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে সংযোগটি বিচ্ছিন্ন করেন।
সরকারি জায়গা দখল, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে নাগরিক পত্রিকা রনির বিষয়ে অনুসন্ধান শুরু করে। প্রতিবেদনটি প্রকাশের পর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রনির বিরুদ্ধে তথ্য দেওয়া শুরু করে। বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানা যায়, যে রনির বিরুদ্ধে, চুরি, হত্যার উদ্দেশ্যে মারধর, অবৈধ অনুপ্রবেশসহ মাদক মামলা রয়েছে। রাজনীতিতে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকলে ৫ আগস্টের পর ভোল পাল্টে এখন বিএনপি’র ব্যানারে এসব অবৈধ দখল বাণিজ্য করে যাচ্ছে।
এদিকে সরকারের ত্রাণ ও পুনর্বাসনের জায়টি উচ্ছেদে চট্টগাম জেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেছেন। যে কোন্ও সময় জায়গাটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসনের একাধিক সূত্র। ইতিমধ্যে সহকারী ভূমি কমিশনার চান্দগাঁকে নির্দেশ দিয়েছেন প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের।
এ সংক্রান্ত আরও প্রতিবেদন পড়ুন:
জেলা প্রশাসনের ভূমি দখল: ভূমিদস্যু রনির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.