ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৪-১২-১৪ , ০৮:১৯ এএম
ছবি: ইন্টারনেট
বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন জয়শঙ্কর। সেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টিও উঠে আসে।
শুক্রবার লোকসভায় কংগ্রেসের সংসদ সদস্য মনীশ তিওয়ারির প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন।
জয়শঙ্কর বলেন, ‘ভারত আশা করে, বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভের একটা স্থিতিশীল সম্পর্কের দিকে যাবে। আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেছেন। সফরকালে বৈঠকগুলোতে বিষয়টি উঠে এসেছে।
আমাদের প্রত্যাশা, বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে।’
জয়শঙ্কর আরো বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।
বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “প্রকৃতপক্ষে যখন আমরা ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা বলি, তখন পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই।
তিনি বলেন, ‘এখানে পরিপক্ব আচরণ করা জরুরি। আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে। এটা স্বাভাবিক যে সেখানে উত্থান-পতন হবে। আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.