নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১১-০২ , ০৬:১০ এএম
ছবি: সিটিজেন নিউজ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছে। এখন হাসপাতালে কেবিনে আছেন বিএনপির চেয়ারপারসন। হাসপাতালের এবং মাঝেমধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন তিনি।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন। গত ২৪ অক্টোবর লন্ডন থেকে ঢাকায় আসেন সিঁথি।
গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা উঠানামা করছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। গতকালই বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে এসে পৌঁছায়।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা চলছে। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.