আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-১২ , ১০:২৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
আগামী ১৪ এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এ জন্য ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকবে বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান।
গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক। তবে চলমান লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আর দ্বিতীয় দফা কঠোর লকডাউন শুরু হচ্ছে ১৪ এপ্রিল থেকে।
এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান বলেন, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো বিমান চলাচল করবে।
বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে এবং আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
যেসব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে ইউরোপের দেশগুলো ছাড়াও আছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.