খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-০৩-২৭ , ১০:৩৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
ওয়েলিংটনে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।বাংলাদেশের ইনিংসের শুরুতেই টাইগার টপ অর্ডার ভেঙ্গে পড়ে। মাত্র ৭ ওভারে ২৬ রানে তামিম, সৌম্য এবং লিটনের উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ দল।
এরপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। একমাত্র মাহমুদুল্লাহ নামের প্রতি সুবিচার করতে পেরেছেন। ব্যক্তিগত ৭৬ রানে অপরাজিত থাকেন তিনি
এছাড়া দুই অংকের স্কোর তুলেছেন মাত্র দুইজন ব্যাটসম্যান। মুশফিক ও লিটন দু'জনই ২১ রান করে ক্কোর বোর্ডে যোগ করেন। এছাড়া কেউই দুই অংকের স্কোরও করতে পারেননি। ফলে ৪২.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
কিউইদের হয়ে জিমি নিশাম পকেটে পুরেছেন টাইগারদের পাঁচ উইকেট। এছাড়া ম্যাট হেনরি নেন চার উইকেট এবং জেমিসন নেন এক উইকেট।
এর আগে, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আগে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেল এর জোড়া সেঞ্চুরিতে ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে ৩১৯ রানের বিশাল টার্গেট দেয় নিউজিল্যান্ড।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.