বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-২১ , ১০:৩০ এএম

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪ ছবি: সিটিজেন নিউজ

ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মধুখালি উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, খুলনাগামী মাইক্রোবাসটির সঙ্গে ঢাকাগামী বাসটির সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ১১ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।