সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২৪ , ০৫:৪৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সিরাজগঞ্জে ইটভাঙা যন্ত্রের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। আজ বুধবার সকালে সদর উপজেলার ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে ও নবম শ্রেণির ছাত্র মেহেদি হাসান (১৫) এবং একই গ্রামের শামীম হোসেনের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র নাঈম হোসেন (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ইটভাঙা যন্ত্রের গাড়িতে করে যাচ্ছিল দুই কিশোর। গাড়িটি উপজেলার ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িতে থাকা সাতজন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মেহেদীর মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।
এই খবরের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমীন বলেন, বিদ্যালয় বন্ধ থাকায় দুই ছাত্র ইটভাঙা যন্ত্রের গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করত।
সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, নিহত দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.