সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২১ , ০৯:১৫ এএম
বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত আরও অন্তত ১০ জন। রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরো ১০ জন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.