সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১৪ , ১২:১১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
গাজীপুরের কালিয়াকৈরে ফুটপাতে উঠে পড়া মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও অপর ঘটনায় দুধের লড়ির চাপায় রিকসারোহী এক ক্লিনিকের কর্মীর প্রাণহানি ঘটেছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টায় কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরতকিতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আয়েশা আক্তার (২৭) উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী এবং জোবেদা আক্তার (২৯) টাঙ্গাইল জেলা সদরের নরসিংহপুর এলাকার আব্দুল্লাহর স্ত্রী।
সালনা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানান, রাতের ওই সময়ে কালিয়াকৈরের মাহমুদ জিন্স লিমিটেড কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকেরা বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরতকিতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে ফুটপাতে উঠে ওই কারখানার কর্মী আয়েশা আক্তার (৩২) ও জোবেদা আক্তারকে (৩০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করে।
এর আগে সন্ধ্যায় রিক্সায় চড়ে বাসায় ফিরছিলেন চান্দনা চৌরাস্তার মর্ডান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মী জুলেখা আক্তার। তিনি ঢাকা-গাজীপুর সড়কের মহানগরের নলজানী এলাকার টার্গেট গার্মেন্টসের সামনে পৌছলে পেছন থেকে আড়ং মিল্ক কারখানার দুধ বহনকারী লড়ি ওই রিকসাকে ধাক্কা দেয়।
এতে রিকসা থেকে সড়কের উপর ছিটকে পড়ে একই লড়ির চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই নিহত হন জুলেখা। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনায় প্রাণ হারানো জুলেখা (৪০) রংপুরের কতোয়ালী থানার গোসাইবাড়ি এলাকার প্রয়াত আব্দুল হাইয়ের স্ত্রী।
উভয় ঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.