আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০২-০৩ , ০৪:৫৮ পিএম
নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভারত, পাকিস্তানসহ ২০টি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞার খবর দিয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন কূটনীতিক, সৌদি নাগরিক, চিকিৎসা সেবায় নিয়োজিত এবং তাদের পরিবারের সদস্যেরা।
আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হলো আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান।
এসব দেশের নাগরিকদের পাশাপাশি বিগত ১৪ দিনের মধ্যে এই ২০ দেশে ভ্রমণ করেছেন তাদের জন্যও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার ৬৩৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় হাজার ৩৮৩ জনের। তবে এরই মধ্যে দেশটিতে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.