নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০২-০২ , ১১:৪৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
বগুড়ায় বিষাক্ত মদপানের পর আরও তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকেলের মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি এবং কাটনারপাড়া এলাকায় সাতজনের মৃত্যু হয়।তারা হলেন- রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।
স্থানীয়রা জানান, পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে হোমিওপ্যাথি দোকান থেকে আনা রেকটিফায়েড স্পিরিট পান করেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে শহরের কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদপান করেন আরো কয়েকজন। তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সাত জনের মৃত্যু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.