ফ্রান্সে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি পিএসজির

 খেলাধুলা ডেস্ক:
আপডেট: ২০২১-০১-৩১ , ১২:৫৬ পিএম

ফ্রান্সে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি পিএসজির ছবি । সিটিজেন নিউজ

লিগ ওয়ানে লরিয়েঁর আতিথ্য নেবে নেইমারের পিএসজি। ফ্রান্সে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি নেইমারের পিএসজির। অলিম্পিক লিওঁর থেকে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

তবে লরিয়ঁর বিপক্ষে নামার আগে দু:সংবাদ- করোনায় আক্রান্ত মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও ডিফেন্ডার আব্দু দিয়ালো। লরিয়েঁর বিপক্ষে পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে পিএসজি।

দুদলের ২৫ দেখায় ১৭ জয় চ্যাম্পিয়নদের। নেইমার-এমবাপ্পে জুটি যেকোন দলের জন্যই ভয়ঙ্কর। ১৪ গোল করে লিগে সবার উপরে কিলিয়ান এমবাপ্পে।