শহীদ মিনার এলাকায় মিলল তরুণীর ঝুলন্ত লাশ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-৩১ , ১২:১৮ পিএম

শহীদ মিনার এলাকায় মিলল তরুণীর ঝুলন্ত লাশ ছবি । সিটিজেন নিউজ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।রবিবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় ও তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শাহবাগ থানার এসআই মোস্তফা কামাল বলেন, শহীদ মিনার এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি তিনি।