সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৫ , ০১:৪৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে সাতটি গাড়ি। এসব যানের মধ্যে রয়েছে একটি ট্রাক, পাঁচটি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখি একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনিতে (রেলিং) ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা ৫টি প্রাইভেটকার ও শেষে একটি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগে। শেষের প্রাইভেটকারটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তবে আহতের মাত্রা গুরুতর নয়। গাড়িগুলো ধীর গতিতে চলছিলো বলে বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।
দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের একটি পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.