সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১১ , ০৯:১০ এএম
গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ওই কলোনির প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে।
নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় ও আগুনের সূত্রপাত জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.