নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-০২ , ১২:০৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারী) দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এছাড়া দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দায়িপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
মৃত ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।
চিকিৎসাধীনরা হলেন- মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) এবং একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। এই দুইজন রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন।
ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত নয়টা থেকে ১০টার সময় মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.