নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-০১ , ০৬:৫২ পিএম
সিটিজেন নিউজ
নরসিংদীর বেলাব উপজেলার জংগুয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
ভৈরব হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে বিপরীতদিক ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই কারটির চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.