সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৮ , ০১:৫৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিংগুরিয়া ব্রিজে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই জেলার ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (১৮) ও সৌরভ (১৯)।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হোসেন জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের শিঙ্গুরিয়া ব্রিজের ওপর একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেয়লকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেইলে থাকা ওই তিন আরোহী কিশোরের মধ্যে রশিদ ও মুন্নার মৃত্যু হয়। আর আশঙ্কজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে সৌরভের মৃত্যু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.