ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-২২ , ০৯:০২ পিএম

ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিটিজেন নিউজ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বুধবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন মেভলুত চাভুসওগ্লু। একই দিন ঢাকায় নবনির্মিত তুর্কি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে চান বলে জানা গেছে।

গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তুরস্ক সফর করেন। সে সময় তিনি আংকারায় বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।