নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২১ , ০৪:৩০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
নওগাঁয় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় ইদ্রিস (৫০) নামে এক অটো ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) ভোর ৫টায় শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের তছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মহাদেবপুরের শিবরামপুর থেকে ভোরে অটো ভ্যান যোগে মাছ নিয়ে নওগাঁ শহরে আসছিলেন ইদ্রিস। পথে দয়ালের মোড়ে ভ্যানটি রেখে পাশেই চা পান করছিলেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভটভটিকে ধাক্কা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ইদ্রিস নিহত হন।
নওগাঁ সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.