রাজধানীতে জাল নোট তৈরি চক্রের ৮জন গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৭ , ০৪:২৮ পিএম

রাজধানীতে জাল নোট তৈরি চক্রের ৮জন গ্রেফতার ছবি । সিটিজেন নিউজ

রাজধানীর পশ্চিম জুরাইনের একটি বাড়িতে জাল টাকা ছাপানোর কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ জাল রুপি ও ৩২ লাখ টাকার জাল বাংলাদেশি নোটসহ আটজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে, অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার জাল নোট তৈরির উপকরণও জব্দ করে পুলিশ। এ সময় জাল নোট তৈরি চক্রের মূল হোতা জাকিরসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জাকিরের বিরুদ্ধে এর আগে আরও ৭ টি মামলা রয়েছে। এই মামলাগুলোয় গ্রেফতারও হয়েছে জাকির। পরে জামিনে বের হয়ে আবারও জাল টাকা ও রূপি তৈরি শুরু করে সে।

ডিবি জানিয়েছে, ১ লাখ জাল টাকার নোট বিক্রি হয় ৮ থেকে ১২ হাজার টাকায়, এতে খরচ হয় ৪ থেকে ৬ হাজার টাকা।