সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-১৫ , ০৯:১৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গাজীপুরে ট্রাকচাপায় চালকসহ অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর ভোগড়ার ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. নাজমুল হাসান জানান, অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে কোনাবাড়ি থেকে বোর্ডবাজার দিকে যাচ্ছিল। ভোগড়ার পেয়ারা বাগান ফলের আড়তের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে টাঙ্গাইলগামী ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আনিছ ও অজ্ঞাত দুই যাত্রী নিহত হয়।
বাসন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই ট্রাকের হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.