সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৭ , ১২:২১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়ার ল্যাংটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পুরান বাউশিয়ার মৃত মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে নুরুল ইসলাম মিয়া (৭০)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দু’জন মারা যান। পিকআপটি (ঢাকা-মেট্রো-ল ১১-১১৫২) জব্দ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.