নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-০৬ , ০৯:১১ এএম
ছবি । সিটিজেন নিউজ
নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, গত রাতে বা ভোরে কোন এক সময় ৩ মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।
সেলিম রেজা বলেন, নিহত তিনজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থান এলাকায় ফয়সাল, সজিব ও সোহান।
সেলিম রেজা জানান, তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.