মির্জাপুরে ট্রাকের ধাক্কায় ৬জনের মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-০৪ , ০৯:৪৮ এএম

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় ৬জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

মির্জাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সায়েদুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।